তামাকের কর ও দাম বাড়াতে ৩৫০ সংসদ সদস্যকে চিঠি
জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব আয় বৃদ্ধির জন্য আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সিগারেটসহ সকল তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে মূল্যবৃদ্ধির জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ ২০৪০ গঠনে একটি শক্তিশালী তামাক শুল্ক-নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য ৩৫০ জন সংসদ সদস্যদেরকে চিঠি দিয়েছেন ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম)-এর সভাপতি কাজী রফিকুল আলম।
০৫:৫২ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার